মাথায় গুলি করা যুবকের লাশ পড়ে ছিল ঘেরে
খুলনা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় ইমন শেখ (২৮) নামে এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে আড়ংঘাটা রেললাইনের পাশের একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন শেখ আড়ংঘাটার পাহাড়পুর এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ওই এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন সরকারের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরও একটি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঘেরের মালিক পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এরপর মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপ...