খুবিতে ক্লাস পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্লাস ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা। সোমবারও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল রাখার ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। গত বুধবার রাতে বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ক্যান্টিন কর্মীকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। এ ঘটন...