শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়
শিশুর কাশি হলে অনেকেই দোকান থেকে কাশির সিরাপ কিনে খাওয়ান। কিন্ত ঘন ঘন এভাবে সিরাপ খাওয়ালে ওষুধের প্রতি শিশুর শরীর খুব দ্রুত সহনশীল হয়ে উঠতে পারে। তখন ওষুধ খাওয়ালে আর কার্যকর নাও হতে পারে। শিশুর অবিরাম কাশি হতে থাকলে কার্যকর কিছু প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। এগুলো শিশুর গলা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। যেমন- তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিন শিশুর কাশি হলে তাকে শুধু পানিই দেবেন না; বরং ঝোল (ব্রথ) বা হালকা গরম আপেল সিডার ভিনেগার (আপেলের রস থেকে তৈরি পানীয়)-এর মতো তরল খাবারও দিতে পারেন। এগুলো গলার কফ পাতলা করতে সাহায্য করে, ফলে শিশুর জন্য কফ বের করে দেওয়া সহজ হয়। স্যালাইন সলিউশন ব...