ফ্লাইট শিডিউল বিপর্যয়ের পরই ৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চান মার্কিন পরিবহনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার জরুরি তহবিল চেয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবার দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর তিনি এ অর্থ বরাদ্দের আহ্বান জানান। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, ‘এটি একটি জরুরি পরিস্থিতি। আমি চাই, কংগ্রেস আমাদের জরুরি তহবিল দিক। আমি ৫০ বিলিয়ন ডলার চাই।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যন্ত্রপাতি অনেক পুরোনো। সুইচ, রাউটার ও কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল এ ব্যবস্থা অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ছে। দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যত...