এবার সুইডেনের সমর্থনও হারালেন ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপের একের পর এক ফুটবল সংস্থা তার নেতৃত্বের প্রতি অনাস্থা জানাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সুইডেন। তারা ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ওয়েলস, ইংল্যান্ড, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ২০২৭-২০৩১ মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। ইউরোপজুড়ে এভাবে সমর্থন কমতে থাকায় ফিফা প্রধানের পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফের সভা...