যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে?
মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। এ অবস্থায় মুদ্রাটির মান ধরে রাখতে জাপানের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ইয়েন কিনবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই উদ্যোগকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ইয়েন দুর্বল হয়ে যাচ্ছে। তারা একটু সাহায্য চেয়েছে। আমরা সবসময় জাপানের পাশে আছি।’ ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিপরীতে ইয়েনেরও অবমূল্যায়ন ঘটেছে। এ অবস্থায় মুদ্রাটিকে শক্তিশালী করার উদ্যোগের পেছনে যুক্তরাষ্...