একটি ফোনকলের সূত্রে জট খুলল রুবেল হত্যারহস্যের
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মাছের ঘের দেখাশোনা করতেন তাঁর ভাই রুবেল মণ্ডল। ঢাকার আশুলিয়ার ওই মাছের ঘেরের পাশে গত বছরের ৭ মে তাঁর লাশ পাওয়া যায়। কে বা কারা তাঁকে কেন হত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি তখন। থানা পুলিশের তদন্তেও রহস্যের কিনারা হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে ক্লুলেস মামলাটির রহস্য উদ্ঘাটন হয়। একটি ফোনকলের সূত্র ধরে খোলে এই হত্যারহস্য। প্রধান অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দুদিন কাটে অন্ধকারে। শেষ দিনে গিয়ে ঘটনাচক্রে রহস্য সমাধানের সূত্র মেলে। জানা যায়, ঘের দখল ও...