তেহারিতে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে তালা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যান্টিনে তেহারির মধ্যে ইটের টুকরা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ তুলে গতকাল বুধবার রাতে ক্যান্টিনে তালা ঝুলিয়ে এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিংয়ের বাইরে ক্যান্টিনই খাবারের প্রধান ভরসা। তবে দীর্ঘদিন ধরেই খাবারের মান নিয়ে অভিযোগ ছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে এক শিক্ষার্থী তেহারি খাওয়ার সময় খাবারের মধ্যে ইটের টুকরা পান। এর আগেও খাবারে পোকামাকড়, বস্তার...