নবম শ্রেণির ছাত্রীর প্রেমের টানে মনিরামপুরে চীনা প্রকৌশলী
অনলাইন প্ল্যাটফর্মে পরিচয়ের সূত্র ধরে যশোরের মনিরামপুরে নবম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে হাজির হয়েছেন চীনের ৪২ বছর বয়সী এক প্রকৌশলী। রোববার সকালে তিনি উপজেলার হুরগাতী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে যান। ইউ লিয়াংলিয়াং নামের ওই চীনা আকস্মিক বাড়িতে হাজির হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে মেয়েটির পরিবার। ইউ লিয়াংলিয়াং জানিয়েছেন, তিনি চীনের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। তার বাড়ি চীনের পূর্ব উপকূলীয় শানডং প্রদেশে। তিন মাস আগে ‘ওয়ার্ল্ড চ্যাট’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে মনিরামপুরের একটি মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে...