ক্যাশলেস লেনদেনে বাংলাদেশ কেন পিছিয়ে
নাইরোবির জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হতেই চোখে পড়ে বিশাল বিলবোর্ডে ইংরেজিতে লেখা ‘ওয়েলকাম টু এম-পেসা ন্যাশন’। আফ্রিকার এই দেশে ‘এম-পেসা নেশন’ শব্দবন্ধটি দেখে একটু খটকা লাগতে পারে। কেনিয়ায় কয়েক দিন কাটালেই বোঝা যায়, এটি নিছক বিজ্ঞাপনী স্লোগান নয়, বরং বাস্তবতা। এম-পেসা মূলত একটি মোবাইলভিত্তিক আর্থিক সেবা, অনেকটা বাংলাদেশের বিকাশ, নগদ বা রকেটের মতো। পার্থক্য হলো, কেনিয়ায় এটি শুধু অ্যাপ নয়, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। হোটেল, সুপারশপ, রাস্তার পাশের ছোট দোকান, ট্যাক্সি, এমনকি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় সবাই এম-পেসায় অর্থ গ্রহণ করত...