পদত্যাগের ঘোষণা দিলেন টাটা সানসের চেয়ারম্যান চন্দ্রশেখরন
ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি জানিয়েছেন, আগামী বছর নির্ধারিত মেয়াদ শেষ হলে তিনি আর পুনঃনিয়োগ চাইবেন না। তাঁর এই সিদ্ধান্তে গ্রুপটির শীর্ষ নেতৃত্বে নতুন সংকট তৈরি হলো। টাটা সানস হলো- ভারতের আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা মোটরসসহ একাধিক খ্যাতনামা কোম্পানির মূল শেয়ারহোল্ডার। এর মধ্যে টাটা মোটরস যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভারের মালিকানায় আছে। বর্তমানে ৬৩ বছর বয়সী চন্দ্রশেখরন জানান, তাঁর ভবিষ্যৎ নিয়ে পরিচালনা পর্ষদের পরিচালকেরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পা...