গর্ভবতী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
শরীয়তপুরের সখিপুরে গর্ভবতী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মিলন ঢালী (৩৩) স্থানীয় বাসিন্দা আক্কাস ঢালীর ছেলে। তিনি স্থানীয় একটি ইউনিয়নের সর্বশেষ ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পান। এ ঘটনায় মিলনসহ দুইজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর মা বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, মামলা করার পর অভিযুক্ত তাদেরকে নানাভাবে হয়রানি করছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাসের গর্ভবতী ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছেন অভিযুক্ত ব্যক্তি। তার বিরুদ্ধে ওই নারীকে একাধিকবার উত্ত্যক্ত করার অভিযোগও উঠেছে। এজন...