বড় প্রকল্প বাস্তবায়নে চাই শৃঙ্খলা, দক্ষতা ও জবাবদিহি
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও পরামর্শকদের অভিমত– প্রবৃদ্ধি দুই অঙ্কে নিতে হলে অবকাঠামোতে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন। আমাদের অভ্যন্তরীণ ভোগ ব্যয় ও পরিবহন যোগাযোগ বেড়েছে। তবে অবকাঠামো বলতে শুধু রাস্তাঘাট ও সেতু বোঝায় না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্র, গ্যাসলাইন, বন্দর, ট্রাক-লরি-পণ্য পরিবহন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পায়রা বন্দরকে কার্যকর করা, আরও বড় সেতু নির্মাণ এবং সড়ক, রেল ও নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি। পেশাগত জীবনের বড় একটি সময় অর্থায়নের সঙ্গে যুক্ত থা...