খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকসের ভেতরে এ ঘটনা ঘটে। এদিকে সিলেট নগরের একটি বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিজের দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবদল কর্মী খুন খুলনার রূপসা উপজেলায় নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি রূপসা কলেজে ছাত্রদল এবং বর্তমানে যুবদলের কর্মী হিস...