বাবাকে খুন করে ওমানে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার ছেলে
চট্টগ্রামের বাঁশখালীতে বাবাকে খুনে অভিযুক্ত ছেলে বোরহান উদ্দিন (২৬) ওমানে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে চট্টগ্রাম ফিরছে পুলিশ। এর আগে, বুধবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোরহানকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বোরহান বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ শাহজাহানকে (৫৫) মারধরকালে এক পর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। তারপর থেকেই আত্মগোপনে চলে যান ছেলে। পুলিশ জানায়, শাহজাহানকে খুনের ঘটনার পর নিহতের বোন লাকী আক্তার বাদী হয়ে ভাই...