নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, কাটা হলো ৪ শিক্ষকের এক দিনের বেতন
নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে চলে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার সহকারী শিক্ষকের এক দিনের বেতন কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। চলতি আগস্ট মাসের বেতন থেকে তাঁদের এক দিনের বেতন কাটা হবে। উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেলা ২টার পর রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থীও ছিলেন না। বিষয়টি তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান। উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজ...