তালেবানের পাঁচ বছর: রাষ্ট্র টিকেছে, তবে মূল্য দিতে হচ্ছে আফগানদের
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাঁচ বছর পার করেছে তালেবান। এই সময়ে দেশটিতে বিদেশি সেনা নেই, বড় ধরনের সশস্ত্র বিরোধিতাও গড়ে উঠতে পারেনি। তালেবান সরকার দেশটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করেছে। তবে এর বিনিময়ে আফগানিস্তান আরও দরিদ্র, বিচ্ছিন্ন ও দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশেষ করে নারী ও মেয়েদের ওপর নানা বিধিনিষেধ তালেবান শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে। কাবুলে প্রশাসন, ক্ষমতার কেন্দ্র কান্দাহার তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহার থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন। গত পাঁচ বছরে তিনি বিদ্রোহী গোষ্ঠী থেকে তালেবানকে একটি কঠোর কে...