কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে। গত শুক্রবার রাত প্রায় ১১টায় ইনস্টিটিউট চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি কর্মসূচির আয়োজন করে ‘কক্সবাজার ফোরাম’। এই কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার শিক্ষার্থী ও অটোমোবাইল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘বিতর্কিত’ পোস্ট দেয়। পরবর্তীতে ওই পোস্টটি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নজ...