শৃঙ্খল ভাঙার ৭০ বছর
সাত দশক আগের কথা। ১৯৫৬ সালের ৯ আগস্ট। বর্ণবাদের কালো থাবায় তখন পিষ্ট দক্ষিণ আফ্রিকা। কৃষ্ণাঙ্গ নারীদের চলাচলের স্বাধীনতা কেড়ে নিতে চাপিয়ে দেওয়া হয়েছিল বৈষম্যমূলক ‘পাস ল’ বা ছাড়পত্র আইন। এর প্রতিবাদে সেদিন প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় রুখে দাঁড়িয়েছিলেন সব বর্ণের প্রায় ২০ হাজার নারী। শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসনের ভিত কাঁপিয়ে দেওয়া সেই ঐতিহাসিক ‘উইমেন্স মার্চ’-এর ৭০ বছর পূর্ণ হলো ২০২৬ সালের আগস্টে। কিন্তু গ্রেপ্তার, নির্যাতন এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়ে যে নারীরা সেদিন বর্ণবাদী আইনের বিরুদ্ধে লড়েছিলেন, সাত দশক পর আজ তাদের উত্তরসূরিরা বলছেন–লড়াই আজও শেষ হয়নি। বর্ণবাদের শৃ...