শূন্য রানে ফিরলেন তানজিদ, জিততে দরকার ২৩ রান
ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খেল বাংলাদেশ। জশ হ্যাজেলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদের বিদায়ের পর মুমিনুল হক ক্রিজে এসেছেন। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ২৩ রান। ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ৫৭ রান, মিরাজের ৫ উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখন সফরকারীদের প্রয়োজন মাত্র ৫৭ রান। একসময় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ক্যামেরন গ্রিনের প্রতিরোধে সেই সু...