প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের ইন্তেকাল
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না… রাজিউন)। আজ রোববার বিকেলে রাজধানীর ডেল্টা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালে আইসিইউতেও চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন নুরুল হাসান খান। আজ রোববার বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয় তাকে। নূরুল হাসান খানে...