মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০
রূপগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের পর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কমিটির বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার এশার নাম...