তিন দেশ থেকে পৌনে পাঁচ লাখ টন সার আনা হচ্ছে
কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৫৬৪ কোটি ২৪ লাখ টাকা। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকে আরও ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৬৮ কোটি ২০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম অয়েল কেনার প্রস্তাব এবং ঢাকার বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশনে বহুমুখী পরিবহন কেন্দ্র নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্...