পুলিশ-ডিবি পরিচয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে প্রতারণা
‘আপনার সন্তান মাদকসহ পুলিশের হাতে আটক’– ফোনের ওপাশ থেকে এমন কথা শুনেই আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। এরপর নিজেকে পুলিশ বা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা, জেল ও সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার ভয় দেখানো হচ্ছে। সঙ্গে শোনানো হচ্ছে ওয়্যারলেস ও গাড়ির সাইরেনের শব্দ, কখনও আবার সন্তানের কান্নার মতো আওয়াজ। সবশেষে বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত টাকা পাঠানোর চাপ দেওয়া হচ্ছে। কুড়িগ্রামের চিলমারীতে এমন কৌশলে শিক্ষার্থীর অভিভাবকদের টার্গেট করে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সম্প্রতি একই ধরনের একাধিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মাঝে। অভিযোগ রয়েছে,...