এবার নতুন কোন পরিচয় নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান?
রাজপরিবার থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এবার যুক্তরাজ্যে ফিরছেন তারা। আর এই ফেরার সময় নিজেদের জন্য এমন একটি পরিচিতি বা ব্র্যান্ড তৈরি করতে চাইছেন, যা দীর্ঘদিন টিকে থাকবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পর ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হ্যারি ও মেগান। এরপর বিনোদন, পডকাস্ট, জীবনযাপনধর্মী পণ্য ও দাতব্য কাজসহ নানা উদ্যোগ নিয়েছেন তারা। তবে এসব উদ্যোগের বেশির ভাগই প্রত্যাশিত সাফল্য পায়নি বলে মনে করছেন ব্র্যান্ড বিশেষজ্ঞরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলের বিপণন বিশেষজ্ঞ অ্যান্ড্রু স্টিফেন বলেন, য...