কলকাতায় অগ্নিকাণ্ড: পেট্রাপোলে কুষ্টিয়া ও সাভারের ৫ বাংলাদেশির মরদেহ
ভারতের কলকাতায় আবাসিক হোটেল ‘শিখা ইনে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের মরদেহ ভারতের পেট্রাপোল পৌঁছেছে। তিনটি অ্যাম্বুলেন্সে কলকাতার হাইকমিশনারের কার্যালয় থেকে মরদেহগুলো আজ শনিবার পৌনে ৪টায় ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছে। দুইদেশের কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল সীমান্তের শূন্যরেখার অবস্থানরত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। এর আগে, মরদেহগুলো গ্রহণ করতে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে অশ্রুসিক্ত নয়নে অপেক্ষা করতে দেখা গেছে নিহতের স্বজনদের। গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালি...