ট্রেন্ডে মিরর সেলফি
মিরর সেলফি বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে বহুল পরিচিত ও জনপ্রিয় একটি ছবি তোলার ধরন। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরায় নিজে নিজের ছবি তোলাই মূলত মিরর সেলফি। ছেলে হোক কিংবা মেয়ে, তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা এখন বেশ চোখে পড়ার মতো। মিরর সেলফির জনপ্রিয়তার অন্যতম কারণ– এতে শুধু মুখ নয়, পুরো অবয়ব, পোশাক, স্টাইল এবং আশপাশের পরিবেশও একই ফ্রেমে তুলে ধরা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, ছবিটি তোলার জন্য অন্য কারও সাহায্যের প্রয়োজন হয় না। ফলে নিজের মতো নিজের উপস্থিতি তুলে ধরার সহজ একটি মাধ্যম হয়ে উঠেছে মিরর সেলফি। সামাজিক মাধ্যমে সেলফিকে নিজের একটি নির্বাচিত দৃশ্যমান পরিচয় তুলে ধরা...