সংযোগ ওলটপালট করে গ্রাহক হয়রানি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর জামতলা বাজারে ছোট্ট একটি কনফেকশনারি রয়েছে আবুল কালামের। সেখানে চাও বিক্রি হয়। দোকানের বিপরীতে সড়কের ওপারে নিজের বাড়ি। তাঁর দোকানে ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিভিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কিছু কর্মী খাবার খেতেন। কিন্তু ঠিকমতো টাকা দিতেন না। এ নিয়ে তর্কাতর্কি করেন কালাম। এতে ক্ষিপ্ত হয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ির আবাসিক সংযোগ বাণিজ্যিক করে দেন ওজোপাডিকো কর্মীরা। বছরখানেক ধরে তাঁকে তিন-চারগুণ বিল গুণতে হচ্ছে। ওজোপাডিকোর এই কার্যালয়ের কর্মীদের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ তুলেছেন গ্রাহকেরা। গত ২২ জুলাই নিজ দোকানেই কথা হয় আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, ‘আগ...