এক দিনেই সিদ্ধান্ত বদল, বন্যা উদ্ধারকাজে বিদেশি সহায়তা নিতে রাজি নেপাল
নেপালের ভয়াবহ বন্যায় উদ্ধারকাজে বিদেশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপক কূটনৈতিক চাপের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সীমিত পরিসরে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বোটেকোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল সরকার প্রথমে জানিয়েছিল, দেশটির নিজস্ব উদ্ধারকারী দলই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাই বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দেওয়া হবে না। তবে এক দিনের মধ্যেই সেই অবস্থান পরিবর্তন করে টানেল থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়...