‘পদাতিক’ থেকে ‘মাইকেল’, এ সপ্তাহের ওটিটিতে আরও যা থাকছে
ওটিটিপ্রেমী দর্শকের জন্য সপ্তাহজুড়ে থাকছে বেশ কিছু প্রতীক্ষিত ছবি ও সিরিজ। জীবনীভিত্তিক সিনেমা থেকে থ্রিলার, রহস্য আর সম্পর্কের গল্প। বিভিন্ন স্বাদের কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে চরকি, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিওহটস্টার, জি ফাইভসহ একাধিক প্ল্যাটফর্ম। ‘পদাতিক’ সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ এ সপ্তাহের অন্যতম আলোচিত ওটিটি মুক্তি। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত ছবিটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় দর্শকের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছিল। চরিত্রটির জন্য তাঁর লুক ও অভিনয় প্রশংসিতও হয়। এ...