স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়ার আহ্বান
দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাদের মতে, কমিশন গঠনের আগে গণমাধ্যমের মালিক, সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গণমাধ্যম উন্নয়ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া প্রয়োজন। শনিবার যশোরে ‘গণমাধ্যম কমিশন: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক এক নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় দৈনিক লোকসমাজ ও দৈনিক গ্রামের কাগজের যৌথ উদ্যোগে এবং মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডেনমার্...