গুমের শিকার পরিবারের কান্না
স্বজন হারানোর অপেক্ষা থামেনি। কেউ সাত বছর ধরে বাবার খোঁজে, কেউ এক যুগেরও বেশি সময় ধরে স্বামীর ফেরার আশায়। কেউ আবার নিজের চোখে স্বজনকে তুলে নিয়ে যেতে দেখেও আজ শুনছেন, তিনি কোথাও নেই। গুমের শিকার এমন পরিবারগুলোর কান্না, ক্ষোভ ও উদ্বেগে গতকাল শনিবার রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষ ভারী হয়ে ওঠে। আজ রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সামনে রেখে গতকাল মানবাধিকার সংগঠন ‘অধিকার’ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই সেমিনারের আয়োজন করে। এতে গুমের শিকার ব্যক্তিদের প্রায় ২০টি পরিবার এবং গুম থেকে ফিরে আসা দুজন অংশ নেন। আলোচনায় ভুক্তভোগী ও তাদের স্বজনরা বর্তমান সরকারের সময়ও...