কানাডার ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ লাল-সবুজের পতাকা
কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশিরা। ‘বিসসি’র উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপাদানে সাজানো হয় বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কানাডার অন্যতম বৃহৎ এ লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ব্যাপক আকর্ষণ তৈরি করে। নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুল...