পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আদালত
পাকিস্তানের সঙ্গে করা পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে ভারতকে। একই সঙ্গে কাশ্মীরে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজও সীমিত রাখতে হবে। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ) এ নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, সিন্ধু পানি চুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) এখনো পুরোপুরি কার্যকর এবং এটি স্থগিত বা বাতিল করার কোনো বৈধ কারণ ভারতের ছিল না। তবে আদালতের এই রায় প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই আদালতের ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে কোনো এখতিয়ার নেই। আদালতের রায়ের কোনো প্রভাব ভারতের চলমান প্রকল্পগুলোর ওপর পড়বে না বলেও জানানো হয়েছে...