লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট, আট মাস আগেই টিকিট বিক্রি
ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অপেক্ষাটা বাংলাদেশের জন্য এবার শেষ হতে যাচ্ছে। আগামী বছরের মে মাসে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রায় আট মাস আগেই শুরু হয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গতকাল নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট ব্যালট উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ‘হোম অব ক্রিকেট’-এ অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাবেন সমর্থকেরা। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই ব্যালট। নভেম্বরের শুরুতে নির্বাচিত দর্শকদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে।...