জয়িতার কণ্ঠে চার কিংবদন্তির কালজয়ী গান
কিংবদন্তি চার কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, গীতা দত্ত ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু কালজয়ী গান আজ শোনা যাবে ফারহিন খান জয়িতার কণ্ঠে। নন্দিত এই রবীন্দ্রসংগীতশিল্পীর কণ্ঠে কিছু মৌলিক আধুনিক গান শোনার সুযোগ হলো শ্রোতাদের। কিন্তু এবার প্রথম এক সঙ্গে চার কিংবদন্তির গান গাইতে দেখা যাবে। ‘এ ট্রিবিউট টু দ্য কুইন অব মেলোডি’ শিরোনামে জয়িতার এই সংগীতায়োজনটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে’। রাত ৮টা থেকে শুরু হবে সংগীতায়োজন পর্ব, চলবে কয়েক ঘণ্টা ব্যাপি। আয়োজক বাটারনোট জ্যাজ ক্যাফের কর্মকর্তারা জানান, বাংলা গানের চার কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাতে তাদের...