আইনের ফাঁকফোকরের কারণে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন আটকে রাখা যাচ্ছে না। তিনি বলেন, ছিনতাই, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে তাদের আবদ্ধ রাখতে পারিনি। গতকাল শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে কমিউনিটি ব্যাংক। আলী হোসেন ফকির বলেন, আইনের ফাঁকফোকর...