আদানির সঙ্গে চুক্তি নিয়ে আইনি মতামত চায় বিদ্যুৎ বিভাগ
আদানি পাওয়ারের ঝাড়খন্ডভিত্তিক কোম্পানি মূল কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে। এদিকে বাংলাদেশের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি ও শত শত কোটি ডলারের পাওনা নিয়ে বিরোধ চলছে। এ অবস্থায় আদানির দুই কোম্পানির একীভূতকরণের পর বাংলাদেশের সঙ্গে করা চুক্তির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আইনি মতামত চেয়েছে সরকার। চলমান সালিশি ও আদালতের মামলার মধ্যে চুক্তিতে কোনো পরিবর্তন আনা হলে তার আইনি প্রভাব কী হতে পারে, তাও জানতে চাওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের এই মতামত চাওয়া হয়েছে। আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড (এপিজেএল) আদানি পাওয়ার লিমিটেড (এপিএল)-এর সঙ্গে একীভূত হয়েছে। ভারতের ন্...