সরকারি দলের নারী এমপির ডিও ছাড়া বিরোধী এমপিদের সুপারিশ আটকে দেওয়া হচ্ছে
নির্বাচিত এলাকার উন্নয়নকাজে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) ডিও লেটার বা চাহিদাপত্র উপেক্ষা করে সংরক্ষিত নারী আসনের এমপির সুপারিশকে গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনেও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের দুটি নোটিশ দিয়েছিলেন মুজিবুর রহমান। তবে বিষয়টি সংসদের হস্তক্ষেপের উপযোগী নয় উল্লেখ করে নোটিশ দুটি নাকচ করে দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রোববার জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৬৪ বিধিতে পাওয়া বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্নের নোটিশ নিষ্পত্তির সময় এ সিদ্ধান্ত...