জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিকার বিল পাস
বহুল আলোচিত জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিকার বিল আজ রোববার সংসদে পাস হয়েছে। তবে বিল দুটি পাস হওয়ার আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল। বিল দুটি উত্থাপন থেকে পাস হওয়া পর্যন্ত সবগুলো ধাপেই বাধা দিয়েছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পাশাপাশি সংসদের বাইরে বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিলের খসড়া নিয়ে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে আসছে। ২৭ সেপ্টেম্বর বিল উত্থাপনের দিনেও বিরোধী দল জামায়াত ও এনসিপির সদস্যরা ওয়াকআউট করেন। তারা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে সংসদের টানেলে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। অন্যদিকে স্বতন্ত্র সদস্যরা আজ বিল পাসের প্রক্রিয়া...