খুলনায় ফের গুলি, ভ্যানচালক ও যাত্রী গুলিবিদ্ধ
খুলনার আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ ওরফে সোলাই (৫৫) ও আবদুল খালেক (৬৫) নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোলায়মান পেশায় ঘের ব্যবসায়ী এবং আবদুল খালেক ভ্যানচালক। রাতে খালেকের ভ্যানে করেই সোলায়মান বাড়ি ফিরছিলেন। ভ্যান চলা অবস্থায় মোটর সাইকেলে করে আসা দুই সন্ত্রাসী সোলায়মানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। তিনি বাঁচতে সড়কের পা...