বট-পাকুড়ের বিয়ে ঘিরে গ্রামে সাজসাজ রব
এ কোনো সাধারণ বিয়ে নয়। বর-কনেও মানবজাতির নয়। তবে বিয়ের আয়োজন হতে যাচ্ছে বড়োসড়ো। এই বিয়ে ঘিরে এলাকার মানুষের মধ্যে সাজসাজ রব উঠেছে। ফেসবুকে ঘুরছে দাওয়াতপত্র। বিয়েতে হাজারের অধিক লোক সমাগমের আশা আয়োজকদের। এই বিয়ের বর তীর্থ শিকদার একটি পাকুড় গাছ এবং কনে শুক্লা সরকার একটি বটগাছ। ২৭ নভেম্বর সনাতন ধর্মীয় রীতি মেনে বাজতে যাচ্ছে বিয়ের সানাই। এই বিয়ে হবে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে। এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড় গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাছ দুটি ঝড়ে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন পুরোনো জুটির স্মৃতি ধরে রাখতে প...