চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা জোরদারের তাগিদ
দেশে এখনও প্রায় চার কোটি মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে উল্লেখ করে তাদের শিক্ষা ও দক্ষতার মূলধারায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশের কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না—এটাই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রতিটি শিশুকে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার পাশাপাশি এমন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে, যাতে ভবিষ্যতে সে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। আজ মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক...