কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় একটি ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ মামলায় রাজু ও শাওন নামের আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে...