অর্থনীতিতে সাহসী সংস্কার শুরু করতে হবে
দেশের অর্থনীতি এক জটিল মহাসড়কের মোড়ে এসে দাঁড়িয়েছে। টেকসই রূপান্তরের জন্য দ্রুত সমন্বিত ও সাহসী পদক্ষেপের কোনো বিকল্প নেই। বিশেষত স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে নিষ্ক্রিয় থাকা চলবে না। বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক যৌক্তিকীকরণ ও অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে এখনই সাহসী পদক্ষেপ নিতে হবে। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এমন মত দিয়েছেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ড. নোরা ড...