বিপদের ঋণ এখন ফাঁদ, সুদের ভয়ে আতঙ্কে ৫০ শিক্ষক
বিপদের সময়ে সাময়িক স্বস্তির আশায় ঋণ নিয়েছিলেন পীরগঞ্জের কয়েকজন শিক্ষক ও স্থানীয় বাসিন্দা। সেই ঋণ এখন তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ঋণ দেওয়ার সময় জমা নেওয়া ফাঁকা চেক ব্যবহার করে জালিয়াতি, চড়া সুদ আদায়, জমি লিখে নেওয়া, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া এবং শেষ পর্যন্ত চেকে মোটা অঙ্কের ভুয়া টাকা বসিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁর এই সুদের জালে আটকা পড়ে বিপর্যস্ত ভুক্তভোগীরা। অভিযোগের তীর উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। জিয়া চতরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়দের দ...