ইরানের হরমুজ প্রণালি বিষয়ক বৈঠকে অংশ নেবে না বাহরাইন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিয়ে আলোচনার জন্য ইরানের প্রস্তাবিত বৈঠকে অংশ নেবে না বাহরাইন। ওমানের রাজধানী মাস্কাটে সোমবার ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। এর মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালীর ভবিষ্যৎ নিয়ে পরামর্শের জন্য সোমবার মাস্কাটে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। ইরান আল-জাজিরাকে জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ বৈঠকের প্রস্তাব তাদের ‘সদিচ্ছার’ বহিঃপ্রকাশ। শনিবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়...