সেই ৬৩ বিদেশির সাত দিন করে রিমান্ড চায় পুলিশ
চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত ৬৩ বিদেশি নাগরিককে সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি)। এর সঙ্গে কানেকশন থাকা ১১৮ গ্রাম কোকেন মামলার আসামি এস এম মহসিন ও রিয়াদুল আহম্মদের পাঁচ দিন করে পৃথকভাবে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। আগামী মঙ্গলবার উভয় মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন দুই মামলার দুই বাদী। কোকেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তানভীর ভূইয়া বলেন, কোকেন মামলার দুই আসামি এস এম মসহিন ও রিয়াদুলকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে...