পদাবলি
তোমার মৃত্যুর পরে মজিদ মাহমুদ তুমি মরে গেলে, আর সবাই বলল, সব ঠিকঠাক আছে যেসব সৈন্য সকালে কুচকাওয়াজে বেরিয়েছিল, তারা সকলেই ব্যারাকে ফিরেছে, এক মগ গরম চায়ের সঙ্গে শুকনো রুটি চিবুচ্ছে; দেশ দখলের লড়াই যেহেতু শেষ সেহেতু তোমার মৃত্যুতেও পতনের আশঙ্কা করছে না। প্রতিদিনের মতো সূর্য পশ্চিমে হেলে যাচ্ছে, বইছে ঠান্ডা বাতাস, আজ অমাবস্যা, চাঁদ উঠবে না– প্রকৃতির নিয়ম অন্দরে মেয়েরা কাঁদছে, পরস্পর খোঁজখবর নিচ্ছে, আজ রান্নার ঝামেলা নেই, এসেছে প্রতিবেশীদের ইলিশ-খিচুড়ি তোমার শবাধারের পাশে আগরের ধোঁয়ার সাথে মৃদু গুঞ্জরণ দূরের আত্মীয়রা করছে তোমার শব-সমাধির আয়োজন। সত্যিই কোথাও অনি...