‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’
জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’ শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘আপনাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। এর মধ্যে কোনো বিরতি নেই, এই কাফেলা অবিরাম চলতেই থাকবে।’ সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, &...